দুর্গাপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি
দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): দুর্গাপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। নাবালিকা গর্ভবতী হয়ে পড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। শুক্রবার সকালে দুর্গাপুরের রাঁচি কলোনি এলাকায় অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানী
দুর্গাপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি


দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): দুর্গাপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। নাবালিকা গর্ভবতী হয়ে পড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। শুক্রবার সকালে দুর্গাপুরের রাঁচি কলোনি এলাকায় অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই নাবালিকার উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। সম্প্রতি নাবালিকা অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানেই প্রাথমিক পরীক্ষায় জানা যায়, সে গর্ভবতী। এরপরই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আগেও মহিলা ও নাবালিকাদের সঙ্গে অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছিল। তাঁর আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় ক্ষোভ জমে ছিল। শুক্রবার সকালে অভিযুক্তকে এলাকায় দেখতে পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং গণপিটুনি দেয়। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।পুলিশ জানিয়েছে, নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande