চিংড়িঘাটা উড়ালপুলে গাড়ির ধাক্কায় মৃত্যু ভবঘুরের
কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ফের পথ দুর্ঘটনা। এ বার ঘটনাস্থল চিংড়িঘাটা উড়ালপুল। সেখানে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ভবঘুরের। শুক্রবার সাতসকালের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ই এম বাইপাস থেকে একটি গাড়ি ওই উড়ালপুল ধরে পাঁচ নম্বর সেক্টরের দিকে যাচ্ছিল। সে
দুর্ঘটনা


কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ফের পথ দুর্ঘটনা। এ বার ঘটনাস্থল চিংড়িঘাটা উড়ালপুল। সেখানে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ভবঘুরের। শুক্রবার সাতসকালের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ই এম বাইপাস থেকে একটি গাড়ি ওই উড়ালপুল ধরে পাঁচ নম্বর সেক্টরের দিকে যাচ্ছিল। সেই সময়ে এক ভবঘুরেও উড়ালপুল ধরে হেঁটে যাচ্ছিলেন। সেখান থেকে নামার সময়ে গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি। খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জখম ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওই গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande