রাজ্য প্রতিষ্ঠা দিবসে অরুণাচল প্রদেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্য প্রতিষ্ঠা দিবসে অরুণাচল প্রদেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার তিনি সমাজ মাধ্যম এক্স হান্ডেলে এক বার্তায় শুভেচ্ছা জানান। তিনি লেখেন, অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্য প্রতিষ্ঠা দিবসে অরুণাচল প্রদেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার তিনি সমাজ মাধ্যম এক্স হান্ডেলে এক বার্তায় শুভেচ্ছা জানান।

তিনি লেখেন, অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানকার জনগণকে আন্তরিক শুভেচ্ছা। রাজকীয় প্রাকৃতিক দৃশ্য এবং অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ অরুণাচল প্রদেশ ঐতিহ্য ও প্রকৃতির মধ্যে সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এখানকার উদ্যমী ও পরিশ্রমী বাসিন্দারা দেশের অগ্রগতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে, রাজ্যের বৈচিত্র্যপূর্ণ জনজাতি আমাদের দেশকে অপরিসীম সমৃদ্ধি প্রদান করে।

আগামী দিনে এই রাজ্য উন্নয়নের নতুন উচ্চতায় উঠুক, এই প্রার্থনাও করেছেন প্রধানমন্ত্রী|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande