
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলংয়ের লোকসভা সাংসদ ডঃ রিকি এজে সিংকন-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিলংয়ের লোকসভার সাংসদ ডঃ রিকি এজে সিংকন-এর প্রয়াণে গভীর শোকাহত। মেঘালয়ের মানুষের কল্যাণে তাঁর একনিষ্ঠ সেবা কর্মের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এই কঠিন সময় তাঁর পরিবার, বন্ধু ও সমর্থকদের সঙ্গে আমিও সমব্যাথী। তাঁর আত্মার শান্তি কামনা করি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ