ভোটের আগে আত্মবিশ্বাসী দিলীপ, পরিবর্তন অবশ্যম্ভাবী দাবি কোলাঘাটের সভায়
কোলাঘাট, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : ছাব্বিশের নির্বাচনে পরিবর্তন অবশ্যম্ভাবী।ভোটের আগে আত্মবিশ্বাসী সুর শোনা গেল দিলীপ ঘোষ-এর কণ্ঠে। শুক্রবার কোলাঘাট -এর দেউলিয়া বাজারে চা চক্রে যোগ দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।পরে সাংবাদিকদের প্র
দীলিপ ঘোষ


কোলাঘাট, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : ছাব্বিশের নির্বাচনে পরিবর্তন অবশ্যম্ভাবী।ভোটের আগে আত্মবিশ্বাসী সুর শোনা গেল দিলীপ ঘোষ-এর কণ্ঠে। শুক্রবার কোলাঘাট -এর দেউলিয়া বাজারে চা চক্রে যোগ দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মানুষ এই লুঠ ও অত্যাচার আর চাইছেনা। কাল আমি ডায়মন্ড হারবারের দুটি বিধানসভায় ঘুরেছি। সেখানেও একই আওয়াজ উঠেছে। ভয়ের মধ্যে মানুষ বেঁচে থাকতে চাইছেনা। তাই পরিবর্তন দরকার। বিকল্প বিজেপি।” তাঁর দাবি, গতবার লড়াই করে অর্ধেক পথ এগিয়েছিল দল, এবার পুরোটা সম্পন্ন হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী মানুষের কষ্ট দূর করতে বাড়ি, চাল-ডাল দিচ্ছেন। তবে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, মিড-ডে মিল, ওষুধসহ নানা ক্ষেত্রে অনিয়মের কথা শোনা যাচ্ছে।রেল প্রকল্প নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, জমি না দেওয়ার কারণে একাধিক প্রকল্প আটকে রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ সহজে পরিবর্তন চান না বলেই এতদিন একই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তবে এবার পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী দিলীপ ঘোষ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande