
বাগদা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) :- উত্তর ২৪ পরগনার বাগদা এলাকার রণঘাট সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশে ফেরার সময় তিন মহিলাকে আটক করে বিএসএফ। পরে তাঁদের বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বিএসএফ সূত্রে জানা গেছে, ৫৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিন মহিলাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন যে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যেই সীমান্ত এলাকায় এসেছিলেন।ধৃতদের নাম সবিতা শেখ (৩৮), রিনা আক্তার (৪০) এবং মনীষা আক্তার (২২)। সকলেই বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, কাজের সন্ধানে তাঁরা কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন। পরবর্তীতে দেশে ফেরার উদ্দেশ্যে বৈধ নথি ছাড়াই সীমান্ত পেরোনোর চেষ্টা করেন।ঘটনার পর বিএসএফ তাঁদের আটক করে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুক্রবার তাঁদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে দাবি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়