দুবরাজপুরে তৃণমূলের ব্যাপক ভাঙন, ২০০টি পরিবারের বিজেপিতে যোগদান
দুবরাজপুর, ২০ ফেব্রুয়ারি (হি. স.): রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলবদল বা শিবির বদলের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার এমনই এক চিত্র ধরা পড়ল। ওই এলাক
দুবরাজপুর শহর বিজেপি'র কার্যালয়ে যোগদান


দুবরাজপুর, ২০ ফেব্রুয়ারি (হি. স.): রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলবদল বা শিবির বদলের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার এমনই এক চিত্র ধরা পড়ল। ওই এলাকার তৃণমূল কংগ্রেসের ১৫ জন সক্রিয় কর্মীর উদ্যোগে কমপক্ষে ২০০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে।

​দুবরাজপুর টাউন বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, বিধানসভা কেন্দ্রের কনভেনার অনুপম বাগ, মন্ডল সভাপতি পার্থ ঘোষ প্রমুখ। দলবদলকারী কর্মী ও সমর্থকরা একযোগে জানিয়েছেন যে, পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের সমস্যার সমাধানে শাসকদলের কোনো ভ্রুক্ষেপ নেই, তাই তাঁরা দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, জোপলাই, পলাশডাঙা ও দেবীপুর চর এলাকার বাসিন্দাদের দাবি—বর্তমান সরকার জনপরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande