মির্জাপুরের হাইওয়েতে গাড়ি উল্টে কিশোরের মৃত্যু, আহত ৬
মির্জাপুর, ২০ ফেব্রুয়ারি (হি. স.): উত্তর প্রদেশের মির্জাপুরের লালগঞ্জ থানা এলাকার রীওয়া-মির্জাপুর হাইওয়েতে বৃহস্পতিবার গভীর রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো গাড়ি বেলন নদী ব্রিজের রেলিং
মির্জাপুরের হাইওয়েতে গাড়ি উল্টে কিশোরের মৃত্যু, আহত ৬


মির্জাপুর, ২০ ফেব্রুয়ারি (হি. স.): উত্তর প্রদেশের মির্জাপুরের লালগঞ্জ থানা এলাকার রীওয়া-মির্জাপুর হাইওয়েতে বৃহস্পতিবার গভীর রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো গাড়ি বেলন নদী ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার থানার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক অভয় কুমার সিং জানিয়েছেন, ঘটনাটি বরৌধা চৌকির অন্তর্গত বেলন নদী ব্রিজের ওপর ঘটেছে। নিহতের নাম সুনীল কুমার পাল (১৫), সে হালিয়া থানা এলাকার বড়ৌহী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন অশ্বিনী পাল (১৬), পবন পাল (১২), জিতবাহাদুর পাল (১৩), গোলু পাল (৮), অঞ্জনি পাল (৬) এবং লীলম পাল (১৪)। নিহতের কাকা ব্রিজেশ কুমার পাল জানান, ড্রামন্ডগঞ্জ থানা এলাকার ইন্দ্রওয়ার গ্রাম থেকে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে তাঁরা লালগঞ্জের লখনিয়া গ্রামে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে রাতে বোলেরো গাড়িতে করে ফেরার পথে ব্রিজের ওপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে এবং রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই সুনীলের মৃত্যু হয় এবং গুরুতর আহত বাকিদের উন্নত চিকিৎসার জন্য মণ্ডলী হাসপাতালে রেফার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande