আলমোড়ার সল্ট এলাকায় পিকআপ ভ্যান উল্টে পড়ল খাদে ,আহত পাঁচজন
আলমোড়া, ২০ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের আলমোড়া জেলার সল্ট এলাকায় শুক্রবার একটি পিকআপ গাড়ি দুর্ঘটনায় পড়ে পাঁচজন আহত হয়েছেন। দোতিয়াল থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাত্রীবোঝাই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ মিটার গভীর খাদে গিয
আলমোড়ার সল্ট এলাকায় পিকআপ ভ্যান উল্টে পড়ল খাদে ,আহত পাঁচজন


আলমোড়া, ২০ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের আলমোড়া জেলার সল্ট এলাকায় শুক্রবার একটি পিকআপ গাড়ি দুর্ঘটনায় পড়ে পাঁচজন আহত হয়েছেন। দোতিয়াল থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাত্রীবোঝাই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙাচোরা ও সংকীর্ণ রাস্তায় সামনের দিকে আসা একটি বাসকে রাস্তা দেওয়ার চেষ্টা করার সময় পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট সাতজন যাত্রী ছিলেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের খাদ থেকে বের করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , আহতদের মধ্যে রয়েছে চালক সাকম সিং (৩৫), সুভাষ (১৯), রাজেন্দ্র সিং (৩৬), চন্দ্রসেন সৈনী (৪১) এবং বিজেন্দ্র সিং (৩৬), পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande