ইংরেজবাজারে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
মালদা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): নিজের বাড়িতে ঘরের মধ্যে মাঝবয়সী এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার সাতসকালে এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার থানার মিলকি অঞ্চলের খাসকোল কীর্তনভিটা এলাকায়। মৃত মহিলার নাম দয়া চৌধুরী। ইট দ
ইংরেজবাজারে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য


মালদা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): নিজের বাড়িতে ঘরের মধ্যে মাঝবয়সী এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার সাতসকালে এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার থানার মিলকি অঞ্চলের খাসকোল কীর্তনভিটা এলাকায়। মৃত মহিলার নাম দয়া চৌধুরী। ইট দিয়ে থেতলে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মিলকি ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায়। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলে কর্মসূত্রে ভিনরাজ্যে রয়েছে। স্বামী গত এক বছর আগে মারা গিয়েছেন। ওই মহিলা একাই বাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি মেয়েদের সঙ্গে ফোনে কথা বলে ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার সকালে গোয়ালা ওই মহিলার বাড়িতে দুধ দিতে যান। অনেক ডাকাডাকি করেন। কিন্তু ঘর খোলেননি তিনি। এরপর খবর পেয়ে তাঁর এক মেয়ে-সহ পাড়া প্রতিবেশীরা গিয়ে ঘরের দরজা ভাঙেন এবং ঘরের মেঝেতে দয়া চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশেই পড়ে ছিল একটি ইট। যা দেখে পরিবার-সহ গ্রামবাসীরা সন্দেহ করেন, কেউ বা কারা ইট দিয়ে থেঁতলে ওই মহিলাকে খুন করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande