আগরতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, রাজভাষা সম্মেলনে অংশগ্রহণ
আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : বিএসএফ-এর বিশেষ বিমানে করে শুক্রবার আগরতলায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। এ সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি স
আগরতলা বিমানবন্দরে অমিত শাহ


আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : বিএসএফ-এর বিশেষ বিমানে করে শুক্রবার আগরতলায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

এ সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর ও আশপাশ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande