মেয়রের হাত ধরে সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, খুশির হাওয়া গ্রামজুড়ে
শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধাতলা গ্রামে শুক্রবার প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার শিলান্যাস করা হলো। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে উপস্থিত থেকে এই নত
মেয়রের হাত ধরে সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, খুশির হাওয়া গ্রামজুড়ে


শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধাতলা গ্রামে শুক্রবার প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার শিলান্যাস করা হলো। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে উপস্থিত থেকে এই নতুন রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই বিশেষ অনুষ্ঠানে মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলা পরিষদ সদস্য মণীষা রায় এবং প্রধান রফিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি -র তত্ত্বাবধানে এবং এসডিআরএফ তহবিল থেকে প্রায় ৭৩ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে স্থানীয় বাসিন্দারা এই এলাকায় একটি পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় গ্রামবাসীর মধ্যে আনন্দের জোয়ার দেখা দিয়েছে। স্থানীয় মানুষের বিশ্বাস, এই রাস্তাটি তৈরি হলে যাতায়াতের দুর্ভোগ কমবে এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande