এমবিবি কলেজে লিঙ্গ সমতা বিষয়ক জাতীয় কর্মশালা, নারীদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগে জোর
আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করলেন অধ্যাপক পদ্মশ্রী অরুণোদয় সাহা। শুক্রবার শুরু হওয়া দু’দিনব্যাপী জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক
এমবিবি কলেজে কর্মশালা


আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করলেন অধ্যাপক পদ্মশ্রী অরুণোদয় সাহা। শুক্রবার শুরু হওয়া দু’দিনব্যাপী জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সন্তোষ কুমার পাল।

অধ্যাপক পদ্মশ্রী অরুণোদয় সাহা তাঁর বক্তব্যে বলেন, পুরুষদের তুলনায় মহিলাদের শারীরিক সক্ষমতা অনেক ক্ষেত্রেই বেশি এবং গড় আয়ুতেও নারীরা এগিয়ে। তিনি দাবি করেন, যেখানে একজন পুরুষ ১০০ বছর বাঁচেন, সেখানে মহিলারা গড়ে ১০৬ বছরের বেশি বাঁচেন। তবে সমাজে এখনও নারীদের প্রতি বৈষম্য বিদ্যমান বলেও তিনি উল্লেখ করেন।

এই বৈষম্য দূর করতে কন্যা সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য উন্নয়নমূলক ক্ষেত্রে অধিক বিনিয়োগের আহ্বান জানান তিনি। তাঁর মতে, সচেতন বিনিয়োগই লিঙ্গ বৈষম্য হ্রাসের কার্যকর উপায় হতে পারে।

কর্মশালায় মহাবিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী এই কর্মশালায় লিঙ্গ সমতা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande