রাহুল গান্ধী একজন আন্তর্জাতিক রাজনৈতিক দালাল : রাকেশ
অসম বিজেপি যুব মোর্চার রাজীব ভবন ঘেরাও দেশবিরোধী আখ্যা দিয়ে রাহুল গান্ধীর প্রতিকৃতি দাহ যুব মোর্চার গুয়াহাটি, ২১ ফেব্ৰুয়ারি (হি.স.) : বিশ্বের চোখে ভারতবর্ষকে বদনাম করে আত্মতৃপ্ত কংগ্রেসের বংশগত অভ্যাস। ভারতের অভ্যন্তরীণ গণতন্ত্র, প্রতিরক্ষা ব্যব
অসম বিজেপি যুব মোর্চার রাজীব ভবন ঘেরাও


অসম বিজেপি যুব মোর্চার রাজীব ভবন ঘেরাও

দেশবিরোধী আখ্যা দিয়ে রাহুল গান্ধীর প্রতিকৃতি দাহ যুব মোর্চার

গুয়াহাটি, ২১ ফেব্ৰুয়ারি (হি.স.) : বিশ্বের চোখে ভারতবর্ষকে বদনাম করে আত্মতৃপ্ত কংগ্রেসের বংশগত অভ্যাস। ভারতের অভ্যন্তরীণ গণতন্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সৈনিকদের পরাক্রম নিয়ে প্রশ্ন তুলতে কুণ্ঠাবোধ না করা কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সর্বদাই দেশের গৌরবময় ইতিহাস এবং ভারতীয় সভ্যতা-সংস্কৃতিকে বিশ্বসমাজে বিকৃত রূপে উপস্থাপন করে আসছেন। কংগ্রেসের সদর দফতরে বসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, গৌরব গগৈ প্রমুখ নেতারা দেশবিরোধী ষড়যন্ত্রের জাল বুনেছেন।

এই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ হিসেবে গত ২০ ফেব্রুয়ারি দিল্লির ভারতমণ্ডপমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে রাহুল গান্ধীর নির্দেশে কংগ্রেস কর্মীরা ভারতবর্ষকে বিশ্বমঞ্চে লজ্জিত করেছে। বিশ্বের ১০০-রও বেশি দেশের প্রতিনিধি, ২০ জনের বেশি রাষ্ট্রপ্রধান এবং একাধিক শীর্ষস্থানীয় কোম্পানির প্রধানদের উপস্থিতিতে আয়োজিত ওই আন্তর্জাতিক সম্মেলনে কংগ্রেস কর্মীরা অত্যন্ত দৃষ্টিকটুভাবে ভারতবর্ষকে অপমান করার অপচেষ্টা চালিয়েছে। এই কর্মকাণ্ডের ফলে সমগ্র দেশবাসী আজ লজ্জিত এবং কংগ্রেসের এই আচরণকে দেশবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য করা হচ্ছে।

আজ শনিবার অসম প্রদেশ বিজেপি যুবমোর্চার উদ্যোগে এবং অসম যুব পরিষদের সহযোগিতায় সহস্রাধিক কর্মী কংগ্রেসের দেশবিরোধী কার্যকলাপের প্রতিবাদে রাজীব ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রতিবাদ কর্মসূচিতে প্রদেশ বিজেপির যুবমোর্চা সভাপতি রাকেশ দাস সহ মোর্চার জ্যেষ্ঠ কর্মীরা উপস্থিত ছিলেন। রাহুল গান্ধীর প্রতিকৃতি দাহ করে ‘দেশদ্ৰোহী রাহুল গান্ধী গো ব্যাক’, ‘যুব কংগ্রেস মুর্দাবাদ’, ‘রাহুল গান্ধী মুর্দাবাদ’, ‘পাকিস্তানের এজেন্ট গৌরব গগৈ মুর্দাবাদ’ প্রভৃতি স্লোগানে রাজপথ উত্তাল করে তুলেন প্রতিবাদীরা।

যুবমোর্চার সভাপতি বলেন, রাহুল গান্ধী একজন আন্তর্জাতিক রাজনৈতিক দালাল। তাঁর জন্য বিশ্বজুড়ে ভারতের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। ভারতবিরোধী জর্জ সোরোসের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় কংগ্রেস কর্মীরা আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষকে হাস্যাস্পদ করেছে। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসের শাসনামলে দেশের যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন আয়োজিত হচ্ছে এবং দেশের যুবকদের প্রতিভা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে।

দেশের অর্থনীতি, প্রতিরক্ষা এবং অখণ্ডতার প্রতি হুমকি সৃষ্টিকারী দেশদ্রোহী রাহুল গান্ধীকে যুবমোর্চার সভাপতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande