
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শনিবার দিল্লির রাজঘাটে গিয়ে বাপুকে শ্রদ্ধা জানান তিনি। বিনম্রচিত্তে গান্ধীজিকে শ্রদ্ধা জানান লুলা দা সিলভা। সেখান থেকে তিনি জানান নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ব্রাজিলের রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি ভবনে শনিবার সকালেই ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিবাদন জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে ব্রাজিলের রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ব্রাজিলের রাষ্ট্রপতি নিজ নিজ দেশের মন্ত্রী এবং প্রতিনিধি দলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ