রাষ্ট্রপতি ভবনে ব্রাজিলের প্রেসিডেন্টকে অভিবাদন
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি ভবনে শনিবার ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিবাদন জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে ব্রাজিলের রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে র
রাষ্ট্রপতি ভবনে ব্রাজিলের প্রেসিডেন্টকে অভিবাদন


নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি ভবনে শনিবার ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিবাদন জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে ব্রাজিলের রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ব্রাজিলের রাষ্ট্রপতি নিজ নিজ দেশের মন্ত্রী এবং প্রতিনিধি দলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। পরে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করেন ব্রাজিলের রাষ্ট্রপতি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande