
দেহরাদূন, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ডে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুসারে, উত্তরাখণ্ডের সমস্ত জেলায় সারা দিন আবহাওয়া পরিষ্কার ও শুষ্ক থাকবে। কোনও রকম সতর্কতা বার্তা জারি করেনি আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের মতে, শনিবার উত্তরাখণ্ডে বৃষ্টিপাত বা তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া স্বাভাবিক পরিস্থিতিতে থাকবে । শুষ্ক আবহাওয়ার কারণে, তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাজধানী দেহরাদূনে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আশা করছে আবহাওয়া দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন