
কোচবিহার, ২১ ফেব্রুয়ারি (হি. স.): ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার জেলা পুলিশে বড় ধরনের রদবদল করা হল। জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ (ওসি) মোট ৪৬ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। জেলা পুলিশ সুপার সন্দীপ কররা জানিয়েছেন, নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশিকা ও নিয়ম মেনে এই রুটিন বদলি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজিত কুমার সাহকে বক্সিরহাটে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় সাহেবগঞ্জ থানার দায়িত্ব নেবেন নকুল রায়। অন্যদিকে, ঘোকসাডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মল্লিককে কুচলিবাড়ি থানার দায়িত্ব দেওয়া হয়েছে এবং কুচলিবাড়ির ভারপ্রাপ্ত আধিকারিক আশরফ আলমকে ঘোকসাডাঙায় স্থলাভিষিক্ত করা হয়েছে।
দিনহাটা মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুনীতি সুব্বাকে হলদিবাড়ি থানায় বদলি করা হয়েছে এবং তাঁর জায়গায় দায়িত্ব নেবেন মাথাভাঙার রোহিতা লামা। নিশিগঞ্জ ফাঁড়ির দায়িত্বভার সামলাবেন অজয় রায়। এছাড়াও, কোচবিহার কোতোয়ালি থানার চিত্ত পালকে জেলা কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি