ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বেলঘড়িয়ার টেক্সমেকো রেলওয়ে ডিভিশন
বেলঘড়িয়া, ২১ ফেব্রুয়ারি (হি. স.):- উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায় অবস্থিত টেক্সমেকো রেলওয়ে ডিভিশনে শুক্রবার রাত প্রায় ৮টা ৫০ মিনিট নাগাদ আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা গিয়েছে, প্রথমে সেন্ড মিলের ওয়েল ট্যাঙ্কারে আগুন লাগে। সেখ
আগুন


বেলঘড়িয়া, ২১ ফেব্রুয়ারি (হি. স.):- উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায় অবস্থিত টেক্সমেকো রেলওয়ে ডিভিশনে শুক্রবার রাত প্রায় ৮টা ৫০ মিনিট নাগাদ আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা গিয়েছে, প্রথমে সেন্ড মিলের ওয়েল ট্যাঙ্কারে আগুন লাগে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কোর শপ ও নিউ শেডের উপরের ফাইবার শেডে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় কারখানা চত্বরে, আতঙ্কের সৃষ্টি হয়।পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে শ্রমিকরা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিরাপত্তার স্বার্থে কারখানার ভিতরে থাকা সমস্ত শ্রমিককে দ্রুত বাইরে বের করে দেওয়া হয় এবং মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বড় ধরনের দুর্ঘটনা এড়াতে টেক্সমেকো অঞ্চলজুড়ে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। অফিস, ওয়ার্কার্স কোয়ার্টার ও অফিসার্স কোয়ার্টারের বিদ্যুৎ লাইনও বন্ধ রাখা হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও শ্রমিক হতাহত হননি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানার কাজ বন্ধ রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande