মধ্যপ্রদেশে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৫ জনের
ভোপাল, ২১ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় শনিবার ভোরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও সাত জন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গোহাদ চৌরাহা থানা এলাকার ছিমকার কাছে ৭১৯ নম্বর জাতীয় সড়কে এ দিন ভোর
দুর্ঘটনা


ভোপাল, ২১ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় শনিবার ভোরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও সাত জন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গোহাদ চৌরাহা থানা এলাকার ছিমকার কাছে ৭১৯ নম্বর জাতীয় সড়কে এ দিন ভোর তিনটে নাগাদ দুর্ঘটনা ঘটে। বাসটি ভিন্ডের বিয়েবাড়ি থেকে গোয়ালিয়রে ফিরছিল। জাতীয় সড়কের ধারে গিল ধাবার সামনে গোয়ালিয়র থেকে ভিন্ডগামী পিকআপ ভ্যানের সঙ্গে বাসের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই পিকআপে ভ্যানে থাকা পাঁচ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande