( আপডেট) মাটিয়ায় বেআইনি মাটির গাড়ির ধাক্কায় দু’যুবকের মৃত্যু, আইসি-র বরখাস্তের দাবিতে সরব বিজেপি
বসিরহাট, ২১ ফেব্রুয়ারি (হি. স.):- উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজাপুর এলাকায় বেআইনি মাটির গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে
দুজনের মৃত্যু


বসিরহাট, ২১ ফেব্রুয়ারি (হি. স.):- উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজাপুর এলাকায় বেআইনি মাটির গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজাপুর-চাঁপাপুকুর এলাকার দুই যুবক আকিপুর দিক থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মাটিভর্তি ট্রলি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় অপর যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকেও মৃত ঘোষণা করেন।ঘটনার জেরে শনিবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার জন্য স্থানীয় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দাদের একাংশ। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। দলের রাজ্য সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি কাসেম আলী অভিযোগ করেন, পুলিশের মদতেই এলাকায় বেআইনি মাটির গাড়ি চলাচল করছে। তাঁর দাবি, অবিলম্বে মাটিয়া থানার আইসি-কে বরখাস্ত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande