একুশের প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য বাংলাদেশে
ঢাকা, ২১ ফেব্রুয়ারি (হি.স.): আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ সরকারের মন্ত্রী, নির্বাচিত সাংসদ, বিদে
একুশের প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য বাংলাদেশে


ঢাকা, ২১ ফেব্রুয়ারি (হি.স.): আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ সরকারের মন্ত্রী, নির্বাচিত সাংসদ, বিদেশি কূটনৈতিক ও সরকারের বিভিন্ন পর্যায়ের আধিকারিকরা শ্রদ্ধা জানান।

শুক্রবার মধ্যরাতে একুশের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে ১২.০৭ মিনিটে পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জাতীয় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande