
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : ভারত সফরে আসা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং বিদেশমন্ত্রী মৌরো ভিয়েরা-র সঙ্গে শনিবার এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে এই সাক্ষাৎকারের বিষয়ে ডঃ জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' হ্যান্ডেলে জানিয়েছেন, ভারতের সঙ্গে ব্রাজিলের 'কৌশলগত অংশীদারিত্ব' আরও গভীর করার লক্ষ্যে প্রেসিডেন্ট লুলার উষ্ণতা এবং সুচিন্তিত নির্দেশিকা সত্যিই প্রশংসনীয়। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট লুলার মধ্যে একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে, যা আমাদের পারস্পরিক সম্পর্কে নতুন শক্তি ও গতি সঞ্চার করবে।
উল্লেখ্য, ভারত ও ব্রাজিলের মধ্যে কৌশলগত সহযোগিতার ক্ষেত্রগুলিকে এক নতুন দিশা দিতেই ব্রাজিলের প্রেসিডেন্ট এই রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। এদিনের এই বৈঠকটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি