খুন্তিতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গাড়ির ধাক্কায় নিহত এক ,আহত এক
খুন্তি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের খুন্তি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । শুক্রবার রাতে খুন্তির মারচা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। একটি বাইক একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়, যার ফলে এক যুবকের মৃত্যু হয়েছে । অন্য জন গুরুতর ভাবে আহত হয়। শ
খুন্তিতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গাড়ির ধাক্কায় নিহত এক ,আহত এক


খুন্তি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের খুন্তি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । শুক্রবার রাতে খুন্তির মারচা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। একটি বাইক একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়, যার ফলে এক যুবকের মৃত্যু হয়েছে । অন্য জন গুরুতর ভাবে আহত হয়।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বিমল কান্দুলনা। যুবক রানিয়া থানা এলাকার বালানকেল গ্রামের বাসিন্দা। আহত যুবকের নাম বেনেদিক কান্দুলনার। শুক্রবার রাতে যুবক কাজের সূত্রে চেন্নাইয়ে যাচ্ছিলেন। ট্রেন মিস করার পর, তিনি তার বন্ধু বেনেদিককে তার বাইক নিয়ে স্টেশনে ডেকে পাঠান। দুজনেই পোকলা স্টেশন থেকে গ্রামে ফিরছিলেন। মারচা মোড়ের কাছে তাদের বাইক একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়, যার ফলে দুজনেই গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । সেখানে এক যুবকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। অন্য যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। মৃতদেহ পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande