“বাংলা ভাষা কারও দয়ায় আসেনি”, কেন্দ্রকে কটাক্ষ মমতার
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ) : “বাংলা ভাষা কারও দয়ায় আসেনি”। কেন্দ্রীয় শাসকদলকে এক হাত নিতে শনিবার বিকেলে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কের ভাষা স্মরণবেদি থেকে তিনি এই আক্রমণ শানান। এদিন অন
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ) : “বাংলা ভাষা কারও দয়ায় আসেনি”। কেন্দ্রীয় শাসকদলকে এক হাত নিতে শনিবার বিকেলে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কের ভাষা স্মরণবেদি থেকে তিনি এই আক্রমণ শানান।

এদিন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী বাঙালির আবেগ ও লড়াইয়ের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, একুশে ফেব্রুয়ারি মানে কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, একুশে মানে মানবিকতা এবং সব ভাষার সংহতির এক দর্পণ। ১৯৫০ সালে সংবিধান প্রণয়নকাল থেকেই বাংলা ভাষা যে অষ্টম তফশিলভুক্ত এবং স্বীকৃত, সেই ঐতিহাসিক সত্য তুলে ধরে তিনি বলেন, বাংলা ভাষা কারও দয়ায় আসেনি।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তিনি সরব হন ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে দশ বস্তা গবেষণামূলক নথি দিল্লিতে পাঠানো সত্ত্বেও বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়নি। তাঁর কথায়, বাংলায় কি সাহিত্যিক নেই? বাংলায় কি সংস্কৃতিপ্রবণ মানুষ নেই? কেন বাংলাকে এত অসম্মান করা হয়?

কয়েকদিন আগে রাজ্যে এসে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে নিজেদের কৃতিত্বের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকের অনুমান এই বক্তব্যের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই জবাব দিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande