লখনউতে চেন ছিন্তাইয়ের অভিযোগে গ্রেফতার এক যুবক
লখনউ, ২১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের লখনউ জেলায় চেন ছিন্তাইয়ের অভিযোগে এক যুবকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার গভীর রাতে লখনউয়ের পিজিআই থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। গুলির লড়াইয়ের সময় অভিযুক্ত আহত হয়। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, যে ১৭ ফেব্
লখনউতে চেন ছিন্তাইয়ের অভিযোগে গ্রেফতার এক যুবক


লখনউ, ২১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের লখনউ জেলায় চেন ছিন্তাইয়ের অভিযোগে এক যুবকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার গভীর রাতে লখনউয়ের পিজিআই থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। গুলির লড়াইয়ের সময় অভিযুক্ত আহত হয়।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, যে ১৭ ফেব্রুয়ারির রাতে পিজিআই থানা এলাকায় একটি চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযুক্তকে ধরার জন্য পুলিশি দল গঠন হয়। শুক্রবার রাতে বারাউলি ব্রিজের কাছে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছিল। পুলিশ লাইসেন্স প্লেটবিহীন গাড়ি চালক এমন এক যুবককে থামানোর চেষ্টা করলে সে গুলি চালায়। আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালায়। গুলির লড়িয়ের সময় অভিযুক্তের বাম পায়ে গুলি লাগে। পুলিশ আহত অপরাধীকে হেফাজতে নেয়। পুলিশ যুবকের কাছ থেকে একটি পিস্তল, গুলি এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। আহত অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতলে পাঠায়।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যে গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম বিবেক কুমার যাদব। যুবক সুলতানপুর জেলার বাঘরাজপুরের বাসিন্দা। লখনউ এবং সুলতানপুর জেলার থানায় তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande