মালদায় গুলিবিদ্ধ তরুণী হাসপাতালে, অভিযুক্ত যুবক পলাতক
মালদা, ২১ ফেব্রুয়ারি (হি. স.): শুক্রবার রাতে মালদায় এক তরুণী গুলিবিদ্ধ হন। তাঁর হাত ডানে গুলি লাগে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। প্রেমঘটিত ঝামেলা না কি, পিছনে অন্য কোনও কারণ খতিয়ে দেখ
মালদায় গুলিবিদ্ধ তরুণী হাসপাতালে, অভিযুক্ত যুবক পলাতক


মালদা, ২১ ফেব্রুয়ারি (হি. স.): শুক্রবার রাতে মালদায় এক তরুণী গুলিবিদ্ধ হন। তাঁর হাত ডানে গুলি লাগে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। প্রেমঘটিত ঝামেলা না কি, পিছনে অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, আহত তরুণীর নাম মনীষা পারভিন। বয়স ১৮ বছর। তিনি গয়েশবাড়ির নয়াবস্তি লাফোটোনের বাসিন্দা। তাঁর বাবা সুলতান শেখ দিনমজুর। শুক্রবার রাতে নয়াবস্তি এলাকায় তরুণীকে লক্ষ্য করে গুলি চলে।

ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীরা। তল্লাশি চালিয়েও তাদের খোঁজ মেলেনি।এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন।

রাতেই তিন যুবককের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন আহত তরুণীর বাবা। তরুণীকে জিজ্ঞাসা করে, আসল কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande