বিধায়ক ভুঙজাগিনের প্রয়াণ : মণিপুরে তিনদিন রাজ্য শোক ঘোষণা
ইমফল, ২১ ফেব্ৰুয়ারি (হি.স.) : মণিপুরের চূড়াচাঁদপুর জেলার অন্তর্গত ৫৬ নম্বর থানলন বিধানসভা বিধানসভা কেন্দ্রের প্ৰয়াত বিধায়ক পি ভুঙজাগিন ভালতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিন দিনের রাজ্য শোক ঘোষণা করেছে সরকার। রাজ্যপালের নির্দেশে সাধারণ প্রশাসন বিভা
বিজেপি বিধায়ক ভুংজাগিন ভালতে (ফাইল ফটো)


ইমফল, ২১ ফেব্ৰুয়ারি (হি.স.) : মণিপুরের চূড়াচাঁদপুর জেলার অন্তর্গত ৫৬ নম্বর থানলন বিধানসভা বিধানসভা কেন্দ্রের প্ৰয়াত বিধায়ক পি ভুঙজাগিন ভালতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিন দিনের রাজ্য শোক ঘোষণা করেছে সরকার।

রাজ্যপালের নির্দেশে সাধারণ প্রশাসন বিভাগ থেকে জারিকৃত এক সরকারি আদেশে জানানো হয়েছে, আগামীকাল ২২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সমগ্র মণিপুর জুড়ে রাজ্য শোক পালন করা হবে।

শোকপালন চলাকালীন রাজ্যের সব সরকারি ভবনে, যেখানে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া এই সময়কালে কোনও সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে না বলেও জানানো হয়েছে আদেশে।

সরকারি আদেশে আরও নির্দেশ দেওয়া হয়েছে, মণিপুরের পুলিশ মহাপরিচালক সম্পূর্ণ রাজ্য মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করবেন। এর মাধ্যমে প্রয়াত বিধায়কের জনসেবা ও অবদানের প্রতি রাজ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানো হবে।

আদেশের প্রতিলিপি সাংবিধানিক কর্তৃপক্ষ, প্রশাসনিক সচিব, উপায়ুক্ত, বিভিন্ন দফতরের প্রধান এবং গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে, যাতে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং যথাযথভাবে পালন নিশ্চিত করা যায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande