মির্জাপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু এক যুবকের
মির্জাপুর, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । শুক্রবার রাতে লালগঞ্জ-হালিয়া রাস্তায় ঘটনাটি ঘটেছে। একটি গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রজ্জন কোল (১
মির্জাপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু এক যুবকের


মির্জাপুর, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । শুক্রবার রাতে লালগঞ্জ-হালিয়া রাস্তায় ঘটনাটি ঘটেছে। একটি গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রজ্জন কোল (১৯) । তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। শুক্রবার রাতে যুবক রাজাই গ্রাম থেকে লালগঞ্জ যাচ্ছিলেন। লালাপুর গ্রামের কাছে পৌঁছানোর সময় পিছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনায় যুবক গুরুতর ভাবে আহত হয়। গাড়ি সহ ঘটনাস্থল থেকে পলাতক গাড়ি চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande