কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শনিবার নদিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রে
নদীয়া জেলাতে'ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন


কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শনিবার নদিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নদীয়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভময় মিত্র এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।

​দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলার বিভিন্ন বিশিষ্ট সংগঠনের শিল্পীরা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি পাঠে অংশগ্রহণ করে কথাশিল্প, কল্পনা আবৃত্তি চর্চাকেন্দ্র, ছান্দিক ও কলস্বরের মতো সংগঠনগুলো। অন্যদিকে সঙ্গীতে সুর, সুরমন্দির, দেবিকা সঙ্গীতালয় ও সপ্তসুরের শিল্পীরা মনোজ্ঞ গান পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সন্তু মুখার্জি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande