নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ২৫ দিন পর নিহত ১৮ জনের দেহ পেল তাদের পরিবার
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.): নাজিরাবাদে মোমো সংস্থার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার ২৫ দিন পর নিহত ১৮ জনের দেহাংশ ‘ডিএনএ ম্যাপিং’-এর মাধ্যমে শনাক্ত করা গেছে৷ শনিবারই মৃতদের দেহাংশগুলি কাটাপুকুর মর্গ থেকে নিহতদের পরিবারে হাতে তুলে দেওয়া হয়। জানা গ
নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ২৫ দিন পর নিহত ১৮ জনের দেহ পেল তাদের পরিবার


কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.): নাজিরাবাদে মোমো সংস্থার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার ২৫ দিন পর নিহত ১৮ জনের দেহাংশ ‘ডিএনএ ম্যাপিং’-এর মাধ্যমে শনাক্ত করা গেছে৷ শনিবারই মৃতদের দেহাংশগুলি কাটাপুকুর মর্গ থেকে নিহতদের পরিবারে হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, দেহাংশগুলির নমুনা ম্যাপিংয়ে মিলে গিয়েছে ৷ তাঁদের মধ্যে পূর্ব মেদিনীপুরের ১৬ জন, পশ্চিম মেদিনীপুরের একজন এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের একজন আছেন৷ চিহ্নিত দেহাংশগুলি শনিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

দেহাংশ হস্তান্তরের জন্য সকাল ১১টা নাগাদ কাটাপুকুর মর্গে উপস্থিত থাকতে বলা হয় পরিজনদের৷ সেখানেই নরেন্দ্রপুর থানার তরফ থেকে তাঁদের হাতে দেহাংশগুলি তুলে দেওয়া হয়৷ পুলিশের তরফে জানানো হয়, যাঁরা মৃতদের দেহাংশ নিতে এসেছিলেন, তাঁদের প্রথমে নরেন্দ্রপুর থানায় হাজিরা দিয়ে সেখান থেকে কাটাপুকুর মর্গে গিয়ে দেহাংশগুলি সংগ্রহ করতে হয়৷ সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande