তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন ‘বিদ্রোহী’ নেতা, বহিষ্কার স্বদল থেকে
দক্ষিণ ২৪ পরগনা, ২১ ফেব্রুয়ারি (হি. স.): শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তৃণমূলে যোগ দিলেন প্রতীক-উর রহমান। এর কিছুক্ষণের মধ্যেই প্রতীক-উরকে বহিষ্কার করল সিপিএম। পার্টি গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা, ৫৬ নম্বর উপধারা
প্রতীক-উর


দক্ষিণ ২৪ পরগনা, ২১ ফেব্রুয়ারি (হি. স.): শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তৃণমূলে যোগ দিলেন প্রতীক-উর রহমান। এর কিছুক্ষণের মধ্যেই প্রতীক-উরকে বহিষ্কার করল সিপিএম। পার্টি গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা, ৫৬ নম্বর উপধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে তাঁকে।

গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রতীক-উর। প্রত্যাশামতোই তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন ‘বিদ্রোহী’ নেতা। আমতলায় সাংসদের কার্যালয়ে সামনে তিনি যোগ দেওয়ার পরে অভিষেক জানান, প্রতীক-উর ভোটে লড়ার টিকিট চাননি। সংগঠনের কাজ করতে চেয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি প্রতীক-উর ধারাবাহিক ভাবে সংবাদমাধ্যমে মুখ খুলে নিশানা করেন রাজ্য সম্পাদক সেলিমকে। এমনকি, সেলিমকে ‘সিপিএমের গব্বর সিং’ বলেও আক্রমণ করেন ডায়মন্ড হারবারের এই তরুণ নেতা। শুক্রবার আরও এক ধাপ এগিয়ে বলেন, ‘‘সূর্যকান্ত মিশ্রের সময়ে সিপিএমের মধ্যে কথা বলা যেত। প্রশ্ন করা যেত। কিন্তু সেলিম সিপিএমে কর্পোরেট সংস্কৃতি চালু করেছেন।’’

প্রতিক্রিয়ায় সেলিম অবশ্য বলেছেন, ‘‘মমতা-শুভেন্দু ল্যান্ডমাইন বসিয়েও সিপিএম-কে শেষ করতে পারেনি। মিডিয়ায় বসে স্ক্রিপ্ট আউড়ে সিপিএম-কে শেষ করা যাবে না!’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande