বরাবাঁকিতে বাস থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির
বরাবাঁকি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের বরাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাতে বরাবাঁকি জেলার রামনগর থানা এলাকার বান্দা বাহরাইচ হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার এক পুলিশ আধিকারিক জানান, শুক্র
বরাবাঁকিতে বাস থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির


বরাবাঁকি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের বরাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাতে বরাবাঁকি জেলার রামনগর থানা এলাকার বান্দা বাহরাইচ হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার এক পুলিশ আধিকারিক জানান, শুক্রবার রাতে রামনগর মোড়ে রিলায়েন্স পেট্রোল পাম্পের কাছে ঘটনাটি ঘটেছে। লখনউ অভিমুখী একটি বাস থেকে পড়ে যান এক ব্যাক্তি। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাস চালক ঘটনাস্থল থেকে পলাতক। এই ঘটনার ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠান। পরে পরিস্থিতি মোকাবিলায় আনতে সক্ষম হয় পুলিশ । মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande