
ফতেহপুর, ২১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় দু'টি বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ লালৌলি থানার অন্তর্গত মেভালি মোড়ে দু'টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, এই দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়। আরও একজন যুবক গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা একটি অনুষ্ঠানে যোগদান করে বাড়ি ফিরছিলেন।
বাহুয়া ফাঁড়ির ইনচার্জ অম্বরীশ মিশ্রের মতে, রাত সাড়ে ১১টা নাগাদ মেভালি মোড়ে একটি দুর্ঘটনার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দু'টি মোটরবাইকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় চার যুবক গুরুতর আহত হন। সকলকে তাৎক্ষণিকভাবে গাজীপুর সিএইচসিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিন যুবক মারা যান। আহত এক যুবককে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ