এসআইআর নিয়ে সিইও-রাজ্য পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রধান বিচারপতিকে
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ) : শনিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর রাজ্যকে সহযোগিতার আশ্বাসের কথা জানালেন পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। সূত্রের খবর, এই প্রক্রিয়ায় রাজ্যের তরফেও সহযোগিতার আশ্বাস
এসআইআর নিয়ে সিইও-রাজ্য পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রধান বিচারপতিকে


কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ) : শনিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর রাজ্যকে সহযোগিতার আশ্বাসের কথা জানালেন পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। সূত্রের খবর, এই প্রক্রিয়ায় রাজ্যের তরফেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বৈঠকে।

এসআইআর রূপায়ণে বিভিন্ন বিষয়ে মতানৈক্যের আবহে সুপ্রিম কোর্ট শুক্রবার কলকাতা হাই কোর্টকে ‘জুডিশিয়াল অফিসার’ নিয়োগের নির্দেশ দিয়েছে। এরপরে শনিবার প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেন সিইও মনোজকুমার আগরওয়াল। বৈঠকে ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।

এসআইআর নিয়ে রয়েছে কমিশনের একাধিক অভিযোগ। পরে মনোজবাবু সাংবাদিকদের বলেন, “সমস্ত রকম তথ্য দিয়ে সাহায্য করা হবে। এদিকে, বিধানসভা ভোটের দিনক্ষণ নিয়ে চর্চার মধ্যেই সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande