এসআইআর, কাজে গতি আনতে অবসরপ্রাপ্ত সাত প্রাক্তন বিচারপতি
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি স)। এসআইআর-এর প্রক্রিয়ার কাজে গতি আনার চেষ্টায় কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেওয়া সাত প্রাক্তন বিচারপতির নাম চিহ্নিত করা হয়েছে৷ প্রাথমিকভাবে তাঁদের দায়িত্বে রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছ
এসআইআর


কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি স)। এসআইআর-এর প্রক্রিয়ার কাজে গতি আনার চেষ্টায় কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেওয়া সাত প্রাক্তন বিচারপতির নাম চিহ্নিত করা হয়েছে৷ প্রাথমিকভাবে তাঁদের দায়িত্বে রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে৷

সুপ্রিম কোর্টের রূপরেখা অনুযায়ী পুরো প্রক্রিয়া এগোবে বলে বৈঠকে স্পষ্ট করা হয়েছে৷ সেশন জজরাও সংশ্লিষ্ট কমিটিতে থাকবেন৷ কাজের অগ্রগতি পর্যালোচনা করতে প্রয়োজনে আবার বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে৷

সুপ্রিম কোর্টের অনুরোধের পর এসআইআর সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এদিন জেলার সব বিচারকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন৷ সূত্রের খবর, তাতে এসব নিয়ে কথা হয়েছে।

এসআইআর প্রক্রিয়ার জট কাটাতে কলকাতা হাইকোর্টে হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সব জেলার দায়রা বিচারকদের এই শুনানির কাজে যুক্ত করা হবে৷ সূত্রের খবর, প্রায় ১৫০ জন সেশন বিচারক এসআইআর শুনানির কাজে যোগ দেবেন৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande