এসআইআর জটিলতা নিরসনে কলকাতা হাইকোর্টে উচ্চপর্যায়ের বৈঠক
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.):- এসআইআর সংক্রান্ত জটিলতা দূর করতে কলকাতা হাইকোর্টে শনিবার দুপুর আড়াইটে থেকে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া-এর নির্দেশ মেনে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে
হাইকোর্ট


কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.):- এসআইআর সংক্রান্ত জটিলতা দূর করতে কলকাতা হাইকোর্টে শনিবার দুপুর আড়াইটে থেকে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া-এর নির্দেশ মেনে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের ডিজিপি পিযুষ পান্ডে, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগারওয়াল।নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং উদ্ভূত জটিলতা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যান্য আধিকারিকদের মধ্যে অ্যাডিশনাল সিইও দিব্যেন্দু দাস, অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী এবং ডেপুটি সিইও সুমন্ত রায়ও বৈঠকে অংশ নেন।সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে, তা দূর করতেই আদালতের তত্ত্বাবধানে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতি থেকে বিষয়টির গুরুত্ব স্পষ্ট। বৈঠক শেষে প্রয়োজনীয় নির্দেশিকা জারি হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande