কামাখ্যা-নিউ বঙাইগাঁও-ডাংতল সেকশনের বিস্তৃত সুরক্ষা পরিদর্শন এএফ রেলের জিএম চেতনকুমারের
গুয়াহাটি, ২১ ফেব্ৰুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব পরিচালনগত সুরক্ষা এবং পরিকাঠামো নির্ভরযোগ্যতা শক্তিশালী করার নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবে কামাখ্যা-নিউ বঙাইগাঁও-ডাংতল সেকশনের বিস্তৃত সুরক্ষা পরিদ
বরপেটা রোড স্টেশন পরিদর্শন এএফ রেলের জিএম চেতনকুমারের


সিগন্যালিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থা পরিদর্শন জিএম-এর


গুয়াহাটি, ২১ ফেব্ৰুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব পরিচালনগত সুরক্ষা এবং পরিকাঠামো নির্ভরযোগ্যতা শক্তিশালী করার নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবে কামাখ্যা-নিউ বঙাইগাঁও-ডাংতল সেকশনের বিস্তৃত সুরক্ষা পরিদর্শন করেছেন। পরিদর্শনটি ১৫৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল। পরিদর্শনকালে জেনারেল ম্যানেজারের সাথে সদর কার্যালয় এবং ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকরাও ছিলেন।

আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজার ট্র্যাকের অবস্থা, মাইনর ও মেজর ব্রিজ, সিগন্যালিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থা, ট্র্যাকশন ইনস্টলেশন, লেভেল ক্রসিং গেট এবং স্টেশন পরিকাঠামোর বিস্তারিত মূল্যায়ন করেন। সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ, কার্ভস, পয়েন্ট ও ক্রসিং এবং চলমান রক্ষণাবেক্ষণের কাজগুলি পূঙ্খানুপূঙ্খভাবে পরীক্ষা করা হয় যাতে নির্ধারিত সুরক্ষামান কঠোরভাবে মেনে চলা যায়। তিনি অপারেশনাল প্রস্তুতি, সুরক্ষা সচেতনতা এবং সতর্কতা মূল্যায়ন করার জন্য রেলওয়ে আধিকারিক এবং ফ্রন্টলাইন কর্মীদের সাথেও বার্তালাপ করেন এবং স্টেশন ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের উপলব্ধতা এবং অবস্থা পর্যালোচনা করেছেন।

পরিদর্শন কার্যসূচির অংশ হিসেবে নলবাড়ি, বরপেটা রোড এবং নিউ বঙাইগাঁও-এ স্টেশনের বিস্তারিত পরিদর্শন করা হয়। এই স্টেশনগুলিতে উন্নয়নমূলক কাজ চলছে, যেখানে যাত্রী সুযোগ-সুবিধা, স্টেশন আধুনিকীকরণ এবং সামগ্রিক পরিষেবার মানের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে।

জেনারেল ম্যানেজার ট্র্যাকের আচরণ এবং পরিচালনাগত কর্মক্ষমতা পর্যালোচনা করেন। রেলওয়ে কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করে এই অঞ্চলে রেল পরিষেবা মজবুত করার জন্য সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জেনারেল ম্যানেজার।

কপিঞ্জল কিশোর শর্মা জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষিত, দক্ষ এবং যাত্রী-বান্ধব রেল পরিষেবা প্রদানে প্রতিশ্রুতি বদ্ধ। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান পরিবহণ চাহিদা দূর করতে পরিকাঠামোগুলিকে ধারাবাহিকভাবে আপগ্রেড করছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande