
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সম্মেলনের সময় যুব কংগ্রেসের বিক্ষোভের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর অভিযোগ, কংগ্রেস দেশ-বিরোধী। দিল্লির ভারত মণ্ডপমে ভারতীয় যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভের নিন্দা করে শনিবার বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, কংগ্রেস দল দেখিয়ে দিয়েছে, তারা চরিত্রহীন, আবেগহীন, বুদ্ধিহীন।
শেহজাদ আরও বলেন, এই কাজের জন্য সমগ্র দেশ তাদের কালো পতাকা দেখাচ্ছে। এমনকি তাদের জোটের শরিকরাও তাদের লাল পতাকা দেখাচ্ছে। কংগ্রেস দেশ-বিরোধী। উল্লেখ্য, গতকালের বিক্ষোভের ঘটনায় ৪ যুব কংগ্রেস নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ