সত্যি চটিচাটাদের কোনও লাজ লজ্জা নেই”, রাজ্যের নিয়োগকে“ কটাক্ষ শুভেন্দুর
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ) : কেন্দ্রীয় প্রকল্পে নিয়োগ নিজেদের প্রকল্প বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখলেন, “সত্যি চটিচাটাদের কোনও লাজ লজ্জা নেই !” শুভেন্দুবাবু সংশ্লিষ্ট সরকারি ন
সত্যি চটিচাটাদের কোনও লাজ লজ্জা নেই”, রাজ্যের নিয়োগকে“ কটাক্ষ শুভেন্দুর


কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ) : কেন্দ্রীয় প্রকল্পে নিয়োগ নিজেদের প্রকল্প বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখলেন, “সত্যি চটিচাটাদের কোনও লাজ লজ্জা নেই !”

শুভেন্দুবাবু সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা এবং অনুষ্ঠানের ছবি যুক্ত করে শনিবার এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকারের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং মালদা জেলার প্রধান চিকিৎসা আধিকারিকের (CMOH) অফিস থেকে জারি করা এই নোটিশ (মেমো নং: DH & FWS/353, তারিখ: 20.02.2026) কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ন্যাশনাল হেলথ মিশন (NHM) এবং ন্যাশনাল আয়ুষ মিশন (NAM) এর অধীনে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের জন্য জারি করা হয়েছে।

কিন্তু তৃণমূল নেতা মন্ত্রীদের উপস্থিতিতে মালদা জেলায় নিয়োগ মহোৎসব অনুষ্ঠানের নামে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ কে নিজেদের প্রকল্প বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা হলো !!!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande