আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও বিজেপি সভাপতি নয়নার নাগেন্দ্রনের শুভেচ্ছা
চেন্নাই, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন তামিল ভাষার গুরুত্ব তুলে ধরে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত বার্তায় তিনি বলেন, তামিল ভাষা অসংখ্য মানুষের আত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও বিজেপি সভাপতি নয়নার নাগেন্দ্রনের শুভেচ্ছা


চেন্নাই, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন তামিল ভাষার গুরুত্ব তুলে ধরে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত বার্তায় তিনি বলেন, তামিল ভাষা অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে সংরক্ষিত হয়েছে এবং এই ভাষাকে রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া বিশ্বের সকল তামিলভাষীর দায়িত্ব। তিনি আরও বলেন, তামিল ভাষার সমৃদ্ধ ঐতিহ্য ও মর্যাদা বজায় রেখে তাকে জীবন্ত করে রাখাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।

অন্যদিকে, তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি নয়নার নাগেন্দ্রন -ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বজুড়ে তামিল জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানান। তিনি মহান কবি সুব্রহ্মণ্য ভারতীর বিখ্যাত পংক্তি উদ্ধৃত করে বলেন, পরিচিত ভাষাগুলির মধ্যে তামিলের মতো মধুর ভাষা আর নেই। নয়নার নাগেন্দ্রন বলেন, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং তা সংস্কৃতি, ইতিহাস ও পরিচয়ের প্রতিফলন। মাতৃভাষার সংরক্ষণ ও বিকাশের মাধ্যমেই আত্মপরিচয় অটুট রাখা সম্ভব। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে তামিল ভাষার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande