দিল্লিতে সন্ত্রাসী হামলা আশঙ্কা! রাজধানীতে জারি সতর্কতা
নয়দিলি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানিয়েছেন গোয়েন্দারা। এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা। দিল্লির লালকেল্লার কাছে মন্দির এবং দেশের বড় শহরগুলির ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানগুলিতে হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্
দিল্লিতে সন্ত্রাসী হামলা আশঙ্কা! রাজধানীতে জারি সতর্কতা


নয়দিলি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানিয়েছেন গোয়েন্দারা। এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা। দিল্লির লালকেল্লার কাছে মন্দির এবং দেশের বড় শহরগুলির ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানগুলিতে হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী, এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা।

দিল্লির লালকেল্লার আশপাশে এবং সংলগ্ন মন্দিরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। এ ছাড়াও চাঁদনি চকের মতো রাজধানীর জনবহুল এলাকাগুলিকেও নিশানা বানাতে পারে জঙ্গিরা। এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই রাজধানীতে নিরাপত্তা আঁটোসাঁটো করার কাজ শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande