বিজেপির লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ক্যানিং, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০২৬ এর বিধানসভা নির্বাচনের জন্য দেওয়াল লিখন করেছিল বিজেপি। কিন্তু,রাতের অন্ধকারে সেই দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কিন্তু
বিজেপির লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


ক্যানিং, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০২৬ এর বিধানসভা নির্বাচনের জন্য দেওয়াল লিখন করেছিল বিজেপি। কিন্তু,রাতের অন্ধকারে সেই দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কিন্তু ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ক্যানিং থানার দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের ঘটনা।

তৃণমূলের অভিযোগ বিজেপি তাদের নামে মিথ্যা বদনাম করছে। যে ব্যক্তির বাড়ির দেওয়াল বিজেপি দখল করেছিল তা বাড়ির লোকের অনুমতি ছাড়াই দখল করা হয়েছিল বলে দাবি তৃণমূলের। আর সেই কারণে বাড়ির মালিকরা নিজেরাই দেওয়াল মুছে দিয়েছেন। তৃণমূলের কথাতেই সায় দিয়েছেন বাড়ির মালিক শুভঙ্কর সর্দার। তাঁদের দাবি বিনা অনুমতিতে তাঁদের বাড়ির দেওয়াল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। পুলিশকে জানিয়ে নিজেরাই সেই দেওয়াল মুছে দিয়েছেন বলে জানান তাঁরা। যদিও বিজেপির দাবি তৃণমূলের সন্ত্রাসের কারণেই ভয় পেয়ে এ কাজ করেছেন বাড়ির মালিক। বিজেপি নেতা সমীর মণ্ডল বলেন, “ রাজ্য জুড়ে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তৃণমূল। ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় বিগত পঞ্চায়েত ভোটে বিরোধী দলের কাউকেই মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল। আর এবার বিজেপির লেখা দেওয়াল মুছে দিল তারা। বাড়ির মালিককে ভয় দেখিয়ে দেওয়াল মুছে দিয়েছে তারা।” শনিবার ক্যানিং ১ ব্লক যুব তৃণমূলের সভাপতি অরিত্র বসু বলেন, “ বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নির্বাচনী দেওয়াল লিখতে গেলে বাড়ির মালিকের অনুমতি নিতে হয় সেটা হয়তো জানেন না বিজেপির নেতারা। অনুমতি না নিয়ে লেখা দেওয়াল বাড়ির মালিক নিজেই মুছে দিয়েছেন।” শুভঙ্কর বলেন, “ আমাকে না জানিয়েই এই দেওয়ালে রাজনৈতিক প্রচার লেখা হয়েছিল। চোখে পড়তেই মুছে দিয়েছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande