
বেরেলি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের বেরেলির বাহেরিতে একটি ট্রাকে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার রাতে নৈনিতাল রোডের শেরগড় রোড মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটি নৈনিতাল রোড হাইওয়ে দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রাকে আগুন ধরে যায়। তখন সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক তাৎক্ষণিকভাবে রাস্তার ধারে গাড়ি থামিয়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । তবে ততক্ষণে ট্রাকের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়। আগুনের কারণে রাস্তার উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। শনিবার এক দমকল আধিকারিক জানিয়েছেন, যে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পুলিশ স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন