বঙ্গভূষণ পরমব্রত চট্টোপাধ্যায়, বঙ্গ সম্মানের তালিকায় ইমন, নচিকেতা
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পশ্চিমবঙ্গ সরকারের তরফে শনিবার ‘বঙ্গ সম্মান’-এর ঘোষণা করা হয়। চলতি বছরেও সঙ্গীত ও বিনোদনজগতের এক ঝাঁক কৃতী মানুষকে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা দিল রাজ্য সরকার। উল্লেখযোগ্য ভাবে, এ বছর
বঙ্গভূষণ পরমব্রত চট্টোপাধ্যায়, বঙ্গ সম্মানের তালিকায় ইমন, নচিকেতা


কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পশ্চিমবঙ্গ সরকারের তরফে শনিবার ‘বঙ্গ সম্মান’-এর ঘোষণা করা হয়। চলতি বছরেও সঙ্গীত ও বিনোদনজগতের এক ঝাঁক কৃতী মানুষকে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা দিল রাজ্য সরকার। উল্লেখযোগ্য ভাবে, এ বছর বঙ্গভূষণ পেলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পুরস্কার পেয়েছেন নচিকেতা, ইমন চক্রবর্তীও।

গানের জগতে অনন্য অবদানের জন্য বঙ্গবিভূষণ পেলেন শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র এবং গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয়। এ ছাড়াও এই তালিকায় নাম রয়েছে চিত্রকর গণেশচন্দ্র হালুই ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের।

অন্য দিকে, পরমব্রতর পাশাপাশি বঙ্গভূষণ সম্মাননা পেলেন গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি। কার্তিক দাস বাউল, অদিতি মুন্সীও একই সম্মাননা পেলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande