রাজ্য বিজেপি-র তরফে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ): শনিবার রাজ্য বিজেপি-র তরফে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী দলের নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা স্তরের বিজেপি কার্যকর্তারা। সমাজের সর্বস্তরের মানুষের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শে
রাজ্য বিজেপি-র তরফে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন


কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স. ): শনিবার রাজ্য বিজেপি-র তরফে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী দলের নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা স্তরের বিজেপি কার্যকর্তারা।

সমাজের সর্বস্তরের মানুষের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শের ভিত্তিতে একটি জনমুখী 'সংকল্প পত্র' তৈরি করার জন্য এদিন আইসিসিআর-এ একটি পরামর্শ বাক্স রাখা হয়।

কলকাতার স্পেস সার্কেলে Kolkata Mahanagar Professor Meet অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ও কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

পাশাপাশি, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুর সাংগঠনিক জেলার পরিবর্তন সংকল্প সভার প্রস্তুতি বৈঠকে অংশগ্রহণ করেন ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব দেব।

রাজ্য জুড়ে চলছে পরিবর্তন যাত্রার প্রস্তুতি। জেলায় জেলায় বিজেপির কার্যর্তারা এই পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করছেন। চলছে গৃহ সম্পর্ক অভিযান। স্থানীয় স্তরে বিজেপির কার্যকর্তারা মানুষের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দিচ্ছেন এবং এই পরিবর্তনের যুদ্ধে সামিল হওয়ার আবেদন করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande