
আগরতলা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : পাঁচ দফা দাবির ভিত্তিতে রামনগর পুলিশ ফাঁড়ির ওসি-এর কাছে ডেপুটেশন দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর সদর বিভাগীয় কমিটি।
শনিবার সংগঠনের এক প্রতিনিধিদল ফাঁড়িতে গিয়ে পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করে। তাদের উত্থাপিত দাবিগুলির মধ্যে রয়েছে— নেশা ও জুয়ার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক-ডিজে সহ মেলা ও জলসার উপর নিয়ন্ত্রণ আরোপ এবং সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ ও ট্রাফিক ব্যবস্থার উন্নতি সাধন।
ডিওয়াইএফআই নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই দাবিগুলি জানানো হয়েছে। একই সঙ্গে তারা বলেন, আগামী দিনে শহরের বিভিন্ন থানার ওসি-এর কাছেও পর্যায়ক্রমে ডেপুটেশন দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ