বক্সনগরে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, নথিপত্র তছনছ
বক্সনগর (ত্রিপুরা), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : গভীর রাতে চোরের তাণ্ডবে তছনছ হয়ে গেল সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভার অন্তর্গত কাঁঠালিয়া ব্লকের উত্তর মহেশপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যালয় সূত্রে জানা
চুরির তদন্ত করছে পুলিশ


বক্সনগর (ত্রিপুরা), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : গভীর রাতে চোরের তাণ্ডবে তছনছ হয়ে গেল সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভার অন্তর্গত কাঁঠালিয়া ব্লকের উত্তর মহেশপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী বিদ্যালয়ে ঢুকে একাধিক তালা ভেঙে দ্বিতল ভবনে প্রবেশ করে। দুষ্কৃতীরা বিদ্যালয়ের সবকটি আলমারির তালা কেটে ভেতরের নথিপত্র ও সামগ্রী লণ্ডভণ্ড করে দেয়। তবে আশ্চর্যজনকভাবে অন্য মূল্যবান সামগ্রী না নিলেও একটি আলমারি থেকে এক শিক্ষকের রাখা প্রায় চার হাজার টাকা নিয়ে যায়।

শনিবার সকাল প্রায় ১১টার আগেই শিক্ষকরা বিদ্যালয়ে এসে পাশের গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত শিক্ষক সমীর সরকারকে খবর দেওয়া হয়। তিনি বিদ্যালয়ে এসে পরিস্থিতি খতিয়ে দেখে যাত্রাপুর থানায় খবর দেন। খবর পেয়ে থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande