
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। এবার দিল্লির আদর্শ নগরে সিলিন্ডার ফেটে আহত হয়েছেন ১১ জন। তাঁদের মধ্যে তিনজন দমকল কর্মী এবং তিনজন পুলিশ কর্মী। দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ আদর্শ নগরের মজলিস পার্ক এলাকার একটি বাসভবনে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে দমকল বিভাগের তিনজন এবং দিল্লি পুলিশের তিনজন-সহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহতদের সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর পাঁচটি গাড়ি পৌঁছেছে। স্থানীয়রা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণের পর তীব্র শব্দ অনুভূত হয়। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ