কিশতওয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের
শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। রবিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের ছাত্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সুরক্ষা বাহিনীর। জানা গিয়েছে, ২ থেকে ৩ জন জঙ্গ
কিশতওয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের


শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। রবিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের ছাত্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সুরক্ষা বাহিনীর। জানা গিয়েছে, ২ থেকে ৩ জন জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা। উভয় পক্ষের মধ্যেই ভয়াবহ গুলির লড়াই চলছে। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিক থেকে ওই এলাকা ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। মাঝেমধ্যেই গুলির শব্দ শোনা যাচ্ছে। আরও বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande